Thursday, December 17, 2015

Durgapur Projects Employecs Uniion

Durgapur Projects Emloyees Union
      {Affilied to CITU }




                                                                                                                          31/10 /2011


মাননীয় সভাপতি
দুর্গা পুর সাংস্কৃতিক মেলা কমিটি
তথা
সেক্রেটারি দুর্গা পুর প্রজেক্টস লিমিটেড



মহাশয়


           সভাপতি হিসাবে আপনি অবগত আছেন যে বিগত ৩২ বছর যাবত প্রতি বছর এই সাংস্কৃতিক মেলা যথেষ্ট সুনামের সাথে প্রকল্পের লেনিন ময়দানে { কল্পতরু ময়দান } ১লা জানুয়ারি থেকে ১০ ই জানুয়ারি হয়ে আসছে । এই মেলা বাস্তবিকই প্রকল্পের মর্যাদা বৃদ্ধি পেয়েছে । কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সু নিদিষ্ট প্রস্তাব ছিল যে প্রকল্পের সব কটি ইউনিয়নের এবং এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে আপনার নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবারের মেলা দায়িত্ব গ্রহণ করুক ।  এই স্টিয়ারিং কমিটির অধিনে বিভিন্ন বিষয়ের জন্য সাব কমিটি গঠন করে সুচারু ভাবে  মেলাটি সংগঠিত হোক ।

       কিন্তু হটাত তৃনমূলের একটি ইউনিয়ন কলোনিতে মাইকর মাধ্যমে জনসাধারণ কে জমায়েত করে মেলা কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে । আমরা কোন এই উদ্যোগ কে সমর্থন করতে পারছি না । আবার আমরা কোন সংঘর্ষে ও লিপ্ত হতে চাই না । এইভাবে কমিটি করার ক্ষেত্রে আমাদের আপত্তি থাকলেও আমরা বৃহত্তর স্বার্থে  মেলাটি যেন শান্তিপূর্ণ করে অনুষ্ঠিত হোক তাই চাই তবে সাথে সাথে এবিষয়ে বেপরোয়া একতরফা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি ।

               ধন্য বাদের সহিত



                                                                                             সুখেন সরকার
                                                                                                সভাপতি

No comments:

Post a Comment